1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন 

চিনিতে ১৩ ও সয়াবিন তেলে ১২ টাকা দাম বাড়ল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৫১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দেশীয় বাজারে আবারো বেড়েছে নিত্য প্রয়োজনীয় দুই ভোজ্যপণ্য সয়াবিন তেল ও চিনির দাম। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন মূল্য তালিকায়, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা বেড়ে ১৯০ টাকা হয়েছে। কেজিতে চিনির দাম বেড়েছে ১৩ টাকা। এখন প্রতি কেজি চিনি ১০৮ টাকায় বিক্রি হবে।

 বুধবার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বরাবর দেয়া চিঠিতে দাম বৃদ্ধির প্রসঙ্গটি এনেছে সয়াবিন তেল ও চিনি প্রক্রিয়াজাতের সঙ্গে সংশ্লিষ্ট দুটি অ্যাসোসিয়েশন। চিঠির বিষয় হিসেবে ‘সর্বোচ্চ মূল্য সমন্বয়করণ’ উল্লেখ করা হয়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ভোজ্য তেলের সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হয়। গত ১ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মূল্য সমন্বয়ের আবেদন করা হয়। দুই দফায় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে আলোচনার পর দাম বৃদ্ধিতে একমত পোষণ করা হয়।

এ হিসেবে এক লিটার ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম যথাক্রমে ১৯০ ও ৯২৫ টাকা। খোলা সয়াবিন তেলের লিটার ১৭২ টাকা ও পাম অয়েলের দাম ১২১ টাকা।

বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সচিব স্বাক্ষরিত চিঠিতেও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে মূল্য সমন্বয়ের কথা উল্লেখ করেছে। গত ৩ নভেম্বর তারা ট্যারিফ কমিশনের কাছে আবেদন করে। পরবর্তীতে দুই দফায় আলোচনার পর দাম বৃদ্ধিতে একমত হয় ট্যারিফ কমিশন। এ হিসেবে কেজি প্রতি পরিশোধিত চিনির মূল্য ১০৮ টাকা আর খোলা চিনি ১০২ টাকা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :