1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের ভাদিয়াখোলা ডেবোনেয়ার গ্রুপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মনির হোসেন শিবালয়ে কাটছেনা গ্যাস সংকট গ্রাহকদের দুর্ভোগ চরমে মানিকগঞ্জে ভলিবল প্রতিযোগিতায় শিবালয় উপজেলা চ্যাম্পিয়ন শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু

চাকরির পরীক্ষা দিতে এসে স্বামীহারা হলেন গাজিপুরের জাকিয়া

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৫৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় থাকেন মতিউর রহমান (৩৫) ও জাকিয়া খাতুন (২৮) দম্পতি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নিয়োগ পরীক্ষা দিতে স্বামীর মোটরসাইকেলে ঢাকায় আসেন জাকিয়া। পথিমধ্যে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে উঠলে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয় একটি সিএনজি অটোরিকশা। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান মতিউর রহমান।

শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত জাকিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

মতিউরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, সিএনজি অটোরিকশাটি শনাক্তের চেষ্টা চলছে।

আহত জাকিয়া বলেন, তারা থাকেন গাজীপুরের কালীগঞ্জে। তার স্বামী একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন। আর তিনি বেকার। এলজিইডির একটি নিয়োগ পরীা দিতে শুক্রবার সকালে স্বামীর মোটরসাইকেলে করে ঢাকায় আসেন। ডেমরার রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে সকাল ১১টা থেকে পরীক্ষা হওয়ার কথা। হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন। তবে এই দুর্ঘটনা কীভাবে ঘটেছে তার কিছুই স্মরণ করতে পারছেন না তিনি।

তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া খাদিজা বেগম নামে এক পথচারী বলেন, সিএনজি অটোরিকশা মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পান মতিউর আর তার স্ত্রী জাকিয়া কোমড়ে আঘাত পান। সঙ্গে সঙ্গে তিনি তাদেরকে হাসপাতালে নিয়ে যান।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান আলী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হানিফ ফ্লাইওভারের উপরে যাত্রাবাড়ী থানার পাশে কোন অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :