1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১ ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’ মানিকগঞ্জে জেলা পরিষদের প্রশাসক হলেন জামিলুর রশিদ খান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল গ্রেফতার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা শিশু হামের টিকা পেয়েছে কিনা তা জানার উপায়

ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটে ৬ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৩ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি:ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ৬ ঘন্টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে, রবিবার(১৮ ডিসেম্বর)আরিচা-কাজিরহাট নৌরুটে ভোর রাত সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ১০টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগ পোহান শত শত যাত্রী ও যানবাহন শ্রমিকরা।

এ সময় বিভিন্ন ধরনের গাড়ি ও যাত্রীবোঝাই ২টি রো-রো ও ১টি ইউটিলিটি মোট তিনটি ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পদ্মার মাঝ নদীতে আটকা পড়ে। এছাড়া ৬টি ফেরি পাটুরিয়ায় এবং ৫টি ফেরি দৌলতদিয়া ঘাটে নোঙর করে থাকে। একইভাবে আরিচা-কাজিরহাট নৌরুটে চলাচলরত ফেরিগুলো উভয় ঘাটে নোঙর করে ছিল।

দীর্ঘ এ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় আটকা পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ রাজধানীমুখী বিভিন্ন ধরনের শতাধিক গাড়ি। শীত ও কুয়াশার মধ্যে ঘাটে আটকা পড়ায় দুর্ভোগ পোহাতে হয় গাড়ির যাত্রী এবং পরিবহণ শ্রমিকদেরকে।

বিআইডাব্লিউটিসির আরিচা আঞ্চলিক কারযালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালিদ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘন কুয়াশায় ফেরি সার্ভিস সচল রাখার প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেই। তাই কুয়াশার কারণে উক্ত দু’টি নৌপথে  ৫/৬ ঘন্টা করে ফেরি সার্ভিস বন্ধ থাকে।

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মোট ১৩টি এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ৫টি ফেরি চলাচল করছে।এসব ফেরি দিয়ে ঘাটে আটকে পড়া গাড়িগুলোকে দ্রুত পারাপার করা হচ্ছে বলে তিনি জানান।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :