1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক   সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটে সাড়ে ১২ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৩ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি: ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে ঘাটে আসা যানবাহন শ্রমিক ও যাত্রীদেরকে  চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ফেরি পারাপারের জন্য ঘাটে আসা গাড়িগুলোকে ঘন্টার পর ঘন্টা  অপেক্ষা করতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয় সুত্রে জানা গেছে, রবিবার ( ১ জানুয়ারী ) সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ৯টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে এ নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রবিবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত একটানা সাড়ে ১২ ঘন্টা পর  আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

এসময় রো-রো ফেরি শাহ আলী যাত্রী ও যানবাহন বোঝাই করে মাঝ নদীতে এবং বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল, কুঞ্জুলতা আরিচায় ও এনায়েতপুরী কাজিরহাট ঘাটে নোঙর করে থাকে। উভয় ঘাটে শতাধিক গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

এদিকে একই কারণে সোমবার ভোর রাত ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৫ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়। এসময় যানবাহন ও যাত্রী নিয়ে কুমিল্লা, ফরিদপুর, শাহ জালাল ও মাধবীলতা নামের চারটি ফেরি  মাঝ নদীতে নোঙর করে থাকে। এছাড়া পাটুরিয়ায় ২টি এবং দৌলতদিয়ায় ৭টি ফেরি নোঙর করে থাকে।

ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নদী পারাপারের জন্য আসা যাত্রী এবং যানবাহন শ্রমিকদেরকে।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ  বলেন, ঘণকুয়াশার কারণে নৌপথ দেখা যাচ্ছিল না। এ অবস্থায় ফেরি চালাতে গেলে দুর্ঘটনার আশংকা থাকে। তাই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার সকাল ১০টায়  ঘণ কুয়াশা কেটে গেলে পুণরায় ফেরি চলাচল শুরু হয় বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :