1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

গ্যালারিতে ‘খোলামেলা’ পোশাকে গেলেই হবে জেল!

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪০২ বার পড়েছেন

অনলাইন স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। এরই মধ্যে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। তবে মুসলিম অধ্যুষিত রক্ষণশীল দেশ হওয়ায় নানান বিষয়ে কাতার আরোপ করেছে বিধিনিষেধ। অ্যালকোহলে নিষেধাজ্ঞার পর এবার দর্শকদের পোশাকেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ ঘোষণা করেছে, কাতারের সংস্কৃতি ও ইসলাম ধর্মীয় অনেক রীতি মানতে হবে বিশ্বকাপের দর্শকদের। তাই কোনো নারী দর্শক গ্যালারিতে খোলামেলা পোশাক পরলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এ আইন অমান্য করলে জেলেও পর্যন্ত যেতে হতে পারে। এ জন্য স্টেডিয়ামের ভেতর দর্শকদের পোশাকের ওপর নজরদারি করতে ক্যামেরা পর্যন্ত বসানো হয়েছে!

শুধু স্টেডিয়াম নয়, মিউজিয়াম ও অন্যান্য সরকারি দপ্তরে গেলেও শরীর ঢেকে থাকে, এমন পোশাক পরতে হবে তাদের।

কাতারে প্রচলিত ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী, দেশটির নারীরা খোলামেলা পোশাক পরেন না। হিজাব পরিধানে কঠোরতা আছে দেশটিতে। অন্তত ইউরোপ-আমেরিকার মতো যে কোনো পোশাকে প্রকাশ্যে বের হতে পারেন না নারীরা কাতারে। তাদের সবসময় শরীর ঢেকে রাখতে হয়।

 

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :