1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

গোলাপবাগ মাঠে হবে বিএনপির সমাবেশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৯০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাজধানীর গোলাপবাগ মাঠেই বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার বিকাল ৩টার দিকে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি।

অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক মাঠটি পরিদর্শন করে বলেন, কমলাপুর কিংবা মিরপুর বাঙলা কলেজ মাঠ চেয়েছিল বিএনপি। পরবর্তীতে আবার রাতে গোলাপবাগ মাঠ চেয়েছে। তিনি আরও বলেন,  মাঠ সমাবেশ করার জন্য উপযুক্ত, নিরাপত্তা সংক্রান্ত কিছু ইস্যু আছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আলোচনা করে অনুমতি দেয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার।

এর আগে  দুপুর ২ টা ঢাকা মহানগর পুলিশ কমিশনার অফিসে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলোচনা করতে যায়। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি আইন বিষয়ক সম্পাদক

ব্যারিস্টার কায়সার কামাল ও বিএনপি নির্বাহী কমিটি সদস্য ফরহাদ হোসেন আজাদ।

এসময় তারা ডিএমপি কমিশনারের সাথে দেখা করে গোলাপ বাগ মাঠে  সমাবেশের অনুমতি চান। তখন অনুমতি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন এ জেড এম জাহিদ হোসেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :