1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত লেখালেখি ও সংগঠক যাপনের চার দশকে জাহান বশীর শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক  

গাইবান্ধায় যুবলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ বার পড়েছেন

মোঃইসমাইল সিরাজী,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জে জাহিদুল ইসলাম (৩৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় রাকিব নামে আরও একজনকে কুপিয়ে আহত করা হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন। তিনি পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে।

জানা গেছে, রাতে জাহিদুল ইসলাম ও রাকিব মিয়া মোটরসাইকেলযোগে বামনডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। পথে শাখামারা ব্রিজ এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। তারা জাহিদুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়।

এ সময় জাহিদুল ইসলাম ও রাকিবের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।পরে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় জাহিদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু বলেন, পরিকল্পিতভাবে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা জাহিদুল ইসলামকে রগ কেটে হত্যা করেছে। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :