
মোঃ ইসমাইল সিরাজী, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় জেলা বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ । শুক্রবার বিকাল ৫ টা জেলা বিএনপি কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করে শহীদ মিনার মোড় পার হয়ে ডিবি রোডের দিকে যাওয়ার সময় পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধা অতিক্রম করে র্যালিটি সামনে দিকে অতিক্রম করার সময় পুলিশও নেতাকর্মীর মতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ বিএনপির নেতা কর্মীর উপর লাঠি চার্জ, রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় পুলিশের ১ সদস্য ও বিএনপির ১৫ নেতা কর্মী আহত হন।পরে পুলিশ বিএনপির জেলা কার্যালয় থেকে অফিসে পিয়ন আলম ও জেলা বিএনপির উপদেষ্টা সাদুল্লা দুদুকে আটক করে নিয়ে যায়।
এছাড়া শহরের পৌর গোরস্তান মোড় থেকে একজন কর্মীকে আটক করে পুলিশ। বিএনপি ও পুলিশের উত্তপ্ত এই পরিস্থিতির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পুলিশের কেউ কথা বলতে রাজি হয়নি।
Leave a Reply