1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

খালেদা জিয়ার ভোটে দাঁড়ানোর বিষয়ে যা বললেন সিইসি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৫৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আগামী বছরের শেষে অথবা জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নিয়ে বিতর্ক আগে থেকেই। খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, আগামী নির্বাচনে বেগম জিয়া অংশগ্রহণ করবেন। তবে, সিইসি কাজী হাবিবুল আউয়াল বলছেন, খালেদা জিয়া নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি পরীক্ষা করে দেখা হবে।

বুধবার (২ নভেম্বর) নির্বাচন কমিশনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ তথ্য জানান।

হাবিবুল আউয়াল বলেন, খালেদা জিয়ার নির্বাচনে দাঁড়ালে তখন আইনানুগভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে। এটা যখন হবে তখন দেখা যাবে। সবকিছু আইন অনুযায়ী হবে। এখন অ্যাডভান্স কোনও কথা বলতে পারবো না।

এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বারবার বলে আসছেন, দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নেই।

উল্লেখ্য, খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে প্রার্থী নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করে আসছিলেন।

সুত্র:আরটিভি

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :