1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা 

কারখানার ভেতরে জুমার নামাজ আদায় প্রসঙ্গে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৪১৬ বার পড়েছেন

অনলাইন ইসলামী ডেস্ক: জিজ্ঞাসা : আমাদের ফ্যাক্টরির ভেতরেই কর্মচারীদের থাকার ব্যবস্থা আছে। মুরগির জন্য ক্ষতিকর ভাইরাসের কারণে কর্মচারীদের বাইরে যাওয়া নিষেধ। ফলে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ ফ্যাক্টরির ওয়াক্তিয়া নামাজ ঘরেই আদায় করে থাকে। একই সমস্যার কারণে তাদেরকে জুমার জন্যও বাইরের মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। এখন তাদের জন্য ফ্যাক্টরির ওয়াক্তিয়া নামাজ ঘরে জুমা পড়া জায়েজ হবে কি না? নাকি জোহর পড়তে হবে। নামাজ ঘরটি ওয়াকফিয়া মসজিদ নয়। অনেকের ধারণা, জুমা আদায়ের জন্য জামে মসজিদে যেতে হবে। শুধু মসজিদ হলেও চলবে না। এটা ঠিক কি না?

শামসুল আরেফিন ঢাকা

জবাব : প্রশ্নোক্ত কারণে কর্মচারী ও ফ্যাক্টরির অভ্যন্তরে অবস্থানকারী মুসল্লিদের জন্য ওই নামাজ ঘরে জুমা আদায় করা সহিহ হবে। জুমার জন্য ওয়াকফিয়া মসজিদ হওয়া শর্ত নয়। তদ্রূপ জামে মসজিদ হওয়াও শর্ত নয়। তবে নিয়ম হলো, যেকোনো ফরজ নামাজই ওয়াকফকৃত শরয়ি মসজিদে জামাতের সঙ্গে আদায় করা।

তদ্রূপ জুমার ক্ষেত্রেও সাধারণ নিয়ম হলো, ছোট ছোট জামাত না করে একত্রে এলাকার বড় কোনো জামে মসজিদে আদায় করা। উল্লেখ্য, ফ্যাক্টরির অভ্যন্তরে জুমা পড়ার সুযোগ থাকা সত্ত্বেও জুমা না পড়ে জোহর পড়া জায়েজ হবে না। কারণ যে জায়গার জন্য জুমার বিধান প্রযোজ্য, সেখানে মুকিমদের জন্য জুমা পড়া ফরজ। বিনা ওজরে জুমা না পড়ে জোহর পড়া বৈধ নয়। (বুখারি : ১/৪৭; ফাতহুল বারি : ১/৫৭১; রদ্দুল মুহতার : ২/১৫২)

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :