1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা 

কক্সবাজারে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো মেয়ে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩৮২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থী নিলুফা ইয়াছমিন। তিনি স্থানীয় হ্নীলা রঙ্গিখালী মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তার বাড়ি রঙ্গিখালী মাদ্রাসাপাড়া এলাকায়।

মঙ্গলবার (৮ নভেম্বর) ভোর ৫টার দিকে নিলুফার বাবা পেঠান আলী (৬০) মারা যান। স্থানীয় হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, বাবার লাশ ঘরে রেখে মেয়েটি সকালে কাঁদতে কাঁদতে পরীক্ষা কেন্দ্রে গিয়েছে।

তিনি জানান, মঙ্গলবার ভোরে নিলুফার বাবা রঙ্গিখালী মাদ্রাসার পার্শ্ববর্তী রাস্তায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি রাতের বেলায় মাদ্রাসার সুপারি বাগান পাহারা দিতেন। বাবার মৃত্যুতে নিলুফা ইয়াছমিন ভেঙে পড়েন। তখন সহপাঠী ও স্বজনরা পরীক্ষা দিতে উৎসাহিত করে। এরপর তিনি উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষায় অংশ নেন।

বড় ভাই শাখাওয়াত হোছাইন বলেন, বাবার মৃত্যুর পর নিলুফা পরীক্ষা দিতে অনীহা প্রকাশ করে। যেহেতু বোর্ড পরীক্ষা, আমরা অনেক বুঝিয়ে তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাই। সে দেড় ঘণ্টা লিখে বাড়ি চলে আসে। কেন্দ্র সূত্রে জানা যায়, সকাল ১১টায় পরীক্ষায় অংশ নেয় নিলুফা ইয়াছমিন। সাড়ে ১২টায় খাতা জমা দিয়ে বের হয়ে যান।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও) এরফানুল হক চৌধুরী বলেন, পরীক্ষাকেন্দ্রে শোকাহত ওই শিক্ষার্থীর পাশে থেকে সাহস জোগাতে হলের দায়িত্বরতদের বলেছি৷

 

 

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :