1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক   সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

ওমরাহ থেকে ফিরেই মাঠে নামবেন সাকিব

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বিপিএলের নবম সংস্করণে দারুণ ছন্দে আছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে যেমন, একইভাবে বল হাতেও নিয়মিত আলো ছড়াচ্ছেন তারকা এই অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার দল ফরচুন বরিশাল যে দুর্বার গতিতে ছুটে চলছে অভীষ্ট লক্ষ্যের দিকে, সেই যাত্রায় সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন সাকিব। তিনিই কিনা আসরের মাঝপথে সৌদি আরব গেছেন ওমরাহ পালন করতে।

এতে অবশ্য ফরচুন বরিশাল শিবিরে কোনো খেদ নেই। কেননা দল শেষ চারে তথা প্লে-অফে খেলা নিশ্চিত করে ফেলেছে। তা ছাড়া শুক্রবার মধ্যরাতে ওমরাহ পালন করতে গেলেও কোনো ম্যাচ সাকিব মিস করছেন না। সোমবার সকালেই দেশে ফিরবেন তিনি। আসরে বরিশালের পরবর্তী ম্যাচ মঙ্গলবার সন্ধ্যায়, প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে যাওয়ার পথে বাড়তি সুবিধা পেতে ম্যাচটি বরিশালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দলটির কোচ নাজমুল আবেদীন ফাহিম আশা বাদী, গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতবে বরিশাল এবং পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে থেকে খেলবে প্রথম কোয়ালিফায়ার।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :