
অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরা পাখি মারা গেছেন (ইন্না লিল্লাহি রাজিউন)।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব মেরুল বাড্ডাস্থ নিজ বাড়িতে (বাড়ি-১৯, সড়ক-১২, রাজউক হাউজিং, মেরুল বাড্ডা, ঢাকা) মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এক শোকাবার্তায় মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের আলেক উল্লাহ মাস্টার বাড়ির প্রয়াত সাহাব উদ্দিনের স্ত্রী ফেরদৌস আরা পাখি ২ পুত্র ও ৩ কন্যার জননী। সাহাব উদ্দিন ২০২০ সালে মারা যান।
Leave a Reply