1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক   সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

ইতিমধ্যেই  ফিফা বর্ষসেরা গোলরক্ষকের তালিকা প্রকাশ করেছে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩২৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ইতিমধ্যেই ফিফা ২০২২ সালের সেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জেতার লড়াইয়ে নামে ৫ জন। মার্টিনেস ছাড়া তালিকার বাকি ৪ জন হলেন- আলিসন বেকার, ইয়াসিন বুনো, থিবো কুর্তোয়া, এদেরসন। গত বছর পাচ গোলরক্ষকের অর্জন তুলে ধরেছে ফিফা। এর মধ্যে ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন লিভারপুলের জার্সিতে গত বছর কারাবো কাপ এবং এফএ কাপ জেতার স্বাদ পেয়েছেন। এছাড়া গতবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছিল লিভারপুল। তবে ব্রাজিল ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ায় এবার আলিসনের জেতার সম্ভাবনা কম।

সেভিয়ার গোলরক্ষক বুনো গত বছর ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য পেয়েছেন জাতীয় দল মরক্কোর জার্সিতে। ইতিহাসে প্রথমবার কোনো আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল দলটি। বুনো ছিলেন দলটির গুরুত্বপূর্ণ সদস্য। লা লিগায় সবচেয়ে গোল হজম করায় জামোরা ট্রফি জিতে নিয়েছেন বুনো। এছাড়া লা লিগার সেরা আফ্রিকান খেলোয়াড়ের পুরস্কারও ঝুলিতে পুরেছিলেন তিনি। তালিকায় বড় নাম কুর্তোয়া। গত বছর রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ এবং উয়েফা সুপার কাপের শিরোপা জেতার স্বাদ পেয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপে তার দল বেলজিয়াম ব্যর্থ হওয়ায় বর্ষসেরার পুরস্কার পাওয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়েছেন তিনি।

তালিকায় থাকা ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন গত বছর ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ জেতার স্বাদ পেয়েছেন। গত বছর প্রিমিয়ার লিগের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারও গেছে তার ঝুলিতে। আর তালিকার সবচেয়ে উজ্জ্বল নাম মার্টিনেস আর্জেন্টিনার জার্সিতে জিতেছেন বিশ্বকাপ। এ ছাড়া কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভসও তার।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :