1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক   সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১১ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩২৪ বার পড়েছেন

সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি:ঘণকুয়াশার কারণে ১১ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় যানবাহন শ্রমিক ও যাত্রীদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। ফেরি পারাপারের জন্য ঘাটে আসা গাড়িগুলোকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয় সুত্রে জানা গেছে, রবিবার (২৯ জানুয়ারী ) সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। গভীর রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রবিবার দিবাগত রাত ১১টার পর থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয় নৌরুটে সকাল ১১:৪০ পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখেন।
ঘণকুয়াশা কেটে গেলে সোমবার সকাল ১০ টায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়-দৌলতদিয়া সকাল ১১:৪০ টায় ফেরি চলাচল শুরু হয়।

ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নদী পারাপারের জন্য আসা যাত্রী এবং যানবাহন শ্রমিকদেরকে।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ঘণকুয়াশার কারণে নৌপথ দেখা যাচ্ছিল না বলে ফেরি চলচল বন্ধ রাখা হয়। ঘণকুয়াশা কেটে গেলে সোমবার সকাল ১০টা থেকে আরিচা-কাজিরহাট এবং সকাল ১০:৪০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :