1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়

আমির কন্যা বাগদানের পোশাক নিয়ে ট্রোলের শিকার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৩৬২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে প্রায় দু-বছর ধরে চুটিয়ে প্রেমের পর শুক্রবার (১৮ নভেম্বর) বাগদান সেরেছেন বলিউডের সুপারস্টার আমির খানের কন্যা ইরা খান।

মুম্বাইয়ে ধুমধাম করে ইরা-নূপুরের বাগদান অনুষ্ঠানের আয়োজন করেন আমির খান। বিশেষ এই দিনে একছাদের তলায় হাজির হয়েছিল পুরো খান পরিবার। বাবা আমির খান, মা রীনা দত্ত, কাকা মনসুর খান, ভাই ইমরান খান ও দাদি জিনাত হোসেনের উপস্থিতিতে প্রেমিকের সঙ্গে বাগদান সারেন ইরা। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমির খানের অপর প্রাক্তন স্ত্রী কিরণ রাও।

বলিউডের হাই প্রোফাইল এই তারকার মেয়ের বাগদানের অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পাপারাজ্জিরা। এদিকে বাগদানের ছবি শেয়ার হতেই ট্রোলড হলেন আমির কন্যা। ডিপ নেকলাইন গাউনে উন্মুক্ত বক্ষবিভাজিকার কারণে ইরাকে ট্রোল করেন নেটিজেনদের একাংশ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি আর ভিডিও দেখে নেটিজেনরা মনে করছেন, এই পোশাকে মোটেও কমফোর্টেবল নন আমির কন্যা। কটাক্ষ করে নেটিজেনরা মন্তব্য করেছেন, ‘সবসময়ের মতো সুইমিং কস্টিউম পরেই তো বাগদানটা সেরে ফেলতে পারতেন।’

কেউ আবার লিখেছেন, ‘এত বড়লোক হয়ে কী লাভ! বাগদানের জন্য একটা ভালো পোশাক পর্যন্ত জোটে না।’ জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ দিনে এই ধরনের বোল্ড পোশাক পরা কখনো উচিত নয় বলেও ইরাকে কটাক্ষ করেছে নেটিজেনরা।

প্রসঙ্গত, ২০২০ সালে ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে এনেছিলেন আমির কন্যা। ইরার পাশাপাশি আমির খানের ব্যক্তিগত ফিটনেস ট্রেইনার নূপুর। ইরার প্রায় দ্বিগুণ বয়সী নূপুর। ফিটনেসের ট্রেনিং নিতে গিয়েই নূপুরের সঙ্গে মন দেওয়া-নেওয়া ইরা খানের।

নূপুর শিখরের আগে নিউইয়র্কের মিউজিক কম্পোজার, প্রযোজক ও সংগীতশিল্পী মিশাল কৃপালানির সঙ্গে দুই বছর প্রেমের সম্পর্কে ছিলেন ইরা। আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত, তাদের কন্যা ইরা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :