1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাক, তা চাই না:পররাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সরকারের রক্তে গণতন্ত্র ও মানবাধিকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমেরিকা-রাশিয়া বা বিশ্বের কোনো লোক আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাক, তা চাই না।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে গণতন্ত্র যখন ভূলুণ্ঠিত হলো তখন আমরা যুদ্ধে যাই, দেশ স্বাধীন করি। আমাদের মানবাধিকার নিয়ে কারও মাতব্বরি করার কোনো সুযোগ নেই।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মেট্রোরেল নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বের সব উন্নত দেশে মেট্রোরেল আছে। এই প্রথম বাংলাদেশে হচ্ছে, এটি আমাদের অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

ইচ্ছা, আন্তরিকতা ও সাহস থাকলে সব সম্ভব উল্লেখ করে তিনি বলেন, মেট্রোরেল তারই উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা ও আন্তরিকতার কারণে মেট্রোরেল করা সম্ভব হয়েছে। তার দূরদর্শী নেতৃত্বের কারণে নিজেদের পয়সায় পদ্মা সেতু হয়েছে, নদীর তলদেশে টানেল হচ্ছে, মেট্রোরেল হচ্ছে।

মেট্রোরেল যাতে নির্মাণ না হয় সেজন্যও অনেক ষড়যন্ত্র হয়েছে মন্তব্য করে আব্দুল মোমেন বলেন, সঠিক সময়ে মেট্রোরেলের কাজ শেষ করতে জাপান করোনাকালেও নিরলস কাজ করে গেছে। তারা কাজে গাফিলতি করেনি। জাপানকে ধন্যবাদ জানাই।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :