1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

আফগানিস্তানের রাজধানী কাবুলে মসজিদে বিস্ফোরণ, নিহত ২১

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৪১২ বার পড়েছেন

অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বুধবার সন্ধ্যায় হওয়া বিস্ফোরণে এ পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) কাবুল পুলিশ এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, বিস্ফোরণে আরও ৩৩ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর কাবুলে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ভেঙে চুরমার হয়ে গেছে আশেপাশে থাকা ভবনের কাঁচ।

এখন পর্যন্ত এ হামলার দায় কেউই স্বীকার করেনি। কর্তৃপক্ষও কাউকে হামলার দায় এখনো চাপানোর চেষ্টা করেনি।

তালেবান বলছে, তারা যুদ্ধবিধ্বত দেশটিতে নিরাপত্তা ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গোষ্ঠীটি কাবুল দখলে নেওয়ার পর থেকে সহিংসতার মাত্রাও কিছুটা কমেছে। তবে বেশ কয়েকটি ভয়াবহ হামলার ঘটনাও ঘটেছে। যার মধ্যে কিছু হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

বেসরকারি সংস্থা ইমার্জেন্সি এক বিবৃতিতে জানায়, তারা হাসপাতালে ২৭ জনকে ভর্তি করিয়েছে। এর মধ্যে পাঁচ শিশুও রয়েছে। যারা বিস্ফোরণে আহত হয়েছে। দুইজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে এবং জরুরি বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :