1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরের ভাদিয়াখোলা ডেবোনেয়ার গ্রুপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মনির হোসেন শিবালয়ে কাটছেনা গ্যাস সংকট গ্রাহকদের দুর্ভোগ চরমে মানিকগঞ্জে ভলিবল প্রতিযোগিতায় শিবালয় উপজেলা চ্যাম্পিয়ন শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি লুন্ঠিত মালামাল উদ্ধার শিবালয়ে প্রশাসনের অভিযান গ্যাস ব্যাবসায়ীকে জরিমানা শিবালয়ে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগ ও যুবলীগের ২ নেতা আটক ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের এই প্রথম কলেজ বাস সার্ভিস চালু

আওয়ামী লীগ রাজধানীর প্রবেশপথে অবস্থান কর্মসূচি স্থগিত করলো

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৩৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:বিএনপির ঘোষিত আজ শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে থাকার কর্মসূচি থেকে সরে আসছে আওয়ামী লীগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি না পাওয়ায়, এ কর্মসূচি স্থিত করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি না মেলায় তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা আজ শনিবারে কর্মসূচি স্থগিত করলাম। তবে আমাদের নেতাকর্মীরা পাড়া মহল্লা ও অলিগলিতে সতর্ক অবস্থানে থাকবে।

এর আগে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগও রাজধানীর প্রবেশ পথে অবস্থান নিয়ে নিয়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। পাশাপাশি সহযোগী সংগঠন যুবলীগও থাকবে ঢাকার প্রবেশমুখে অবস্থান নিয়ে সমাবেশ করবে।

শুক্রবার রাতে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন জানিয়েছিলেন, ঢাকার প্রবেশমুখ রাজপথে অবস্থান নেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির অবস্থান কর্মসূচি প্রতিহত করতে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার প্রবেশমুখে ডেমরা, যাত্রাবাড়ী, বাবু বাজার, শ্যামপুর, কমলাপুর অবস্থান নেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগও সকাল সাড়ে ১০টা, গাবতলী বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশ করার কথা জানিয়েছিলেন দপ্তর সম্পাদক ইউলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি। তিনি বলেছিলেন, আমরা সকাল সাড়ে ১০ টা থেকে গাবতলী বাস টার্মিনালে অবস্থান নেবো। এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা অবস্থান নেবে। বিএনপি জামায়াত যাতে কোনো ধরণের সহিংসতা করতে না পারে, তার জন্য আমরা সতর্ক অবস্থানে থাকবো। তারা কোনো ধরণের সহিংসতা করলে আমরা প্রতিহত করবো।

এর আগে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল জানান, আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী এবং আমিনবাজারে শান্তি সমাবেশ যুবলীগ। বিএনপি-জামায়াত অবস্থান কর্মসূচির নামে কোনো ধরণের নাশকতা করলে আমরা তা প্রতিহত করবো। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :