1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক   সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

অপু বিশ্বাস কলকাতার বইমেলায়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কলকাতা বইমেলায় হাজির হন অপু বিশ্বাস। সেখানে ঘুরে দেখেন মেলা প্রাঙ্গন। মেলায় বঙ্গভবনের আদলে তৈরি বাংলাদেশ প্যাভেলিয়নে সময় কাটান তিনি।

বইমেলার আয়োজক বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে গিল্ডের পক্ষ থেকে অপুর হাতে তুলে দেওয়া হয় উপহার।

অভিনেত্রী বলেন, কলকাতা বইমেলায় আজকে আমার আসার সৌভাগ্য হয়েছে এবং বইমেলায় সম্মানিত হওয়া অনেক গর্বের। আমার মনে হয় শিক্ষার শুরু যেখান থেকে, মানুষ যেখান থেকে নিজেকে তৈরি করতে পারেন, তার নাম বই। তাই আমার বইমেলা একটা ভালো লাগার জায়গা।

অভিনেত্রী তার নতুন সিনেমা ‘লাল শাড়ি’ বিষয়ে বলেন, কাজ প্রায় শেষ, সুন্দর একটা দিন দেখে ঈদের মধ্যে মুক্তি দিতে চাই। সবাই আশীর্বাদ করবেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :