1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

অনেক ব্যস্ততায় সময় কাটছে সুইটির

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৮৫ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত তানভীন সুইটি। এরই মধ্যে বঙ্গবন্ধুর সবচেয়ে ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে নির্মিত ‘রাসেলের জন্য অপেক্ষা’-তে অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করছেন নূর এ আলম। এই সিনেমায় সুইটি অভিনয় করেছেন রাসেলের শিক্ষিকার চরিত্রে। অন্যদিকে ওটিটি প্লাটফর্মে অনম বিশ্বাসের পরিচালনায় ‘দুই দিনের দুনিয়া’ নামক একটি ওয়েব ফিল্মেও কাজ শেষ করেছেন এই অভিনেত্রী।

‘রাসেলের জন্য অপেক্ষা’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘এটি শ্রদ্ধেয় সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। এর মূল গল্প হচ্ছে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে। এই গল্পে আমি রাসেলে শিক্ষকের চরিত্রে অভিনয় করেছি। শুটিং করতে গিয়ে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম।’ শিগগিরই শাহীন-জাফরুল পরিচালিত ‘মাইক’ সিনেমার ডাবিংয়ে অংশ নেবেন সুইটি। আগামী মাসে রামেন্দু মজুমদারের নির্দেশনায় ‘পোহালে শর্বরী’ মঞ্চনাটকে অভিনয় করবেন তিনি। সম্প্রতি ময়ূক বারীর নির্দেশনায় ‘সাথী’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এ ছাড়া বাংলাভিশনে প্রচার চলতি ধারাবাহিক নিমা রহমান পরিচালিত ‘গুলশান এভিনিউ সিজন টু’-তেও অভিনয় করছেন তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :